নিজেস্ব প্রতিবেদক: দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই-ই মেলে এ স্লোগানকে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জে আন্তর্জাতিক অভিবাসন দিবস পালিত হয়েছে। বুধবার সকালে আলোচনা সভা ও র্যালীর মধ্য দিয়ে দিবস পালন করা হয়। র্যালীটি উপজেলা ফটক থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে মিলিত হয়ে পথ সভা করা হয়। উপজেলা মাইগ্রেশন ফোরাম কমিটির সাধারন সম্পাদক আক্তারুজ্জামান র্যালীটির নেতৃত্ব দেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফোরাম কমিটির সহ সভাপতি আবু মুস্তাক আহম্মেদ, মরিয়ম বেগম, প্রবাস ফেরত শামসুর রহমানসহ বিভিন্ন পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ ।
