নিজেস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জে খ্রিস্টান ধর্মাম্বলীদের সবচেয়ে বড় উৎসব বড় দিন পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু। বড় দিন উপলক্ষে মঙ্গলবার রাতে তিনি তার নিজস্ব অর্থায়নে উপজেলার প্রতিটি গির্জায় উপহার সরুপ কেক পাঠান। বুধবার সকালে গোল্লা সাধু ফ্রান্সিস জেভিয়া গির্জায় নিজের উপহার দেয়া কেক কেটে শুভেচ্ছা বিনিময় শুরু করেন। পরে পর্যায়ক্রমে উপজেলার কয়েকটি গির্জায় গিয়ে আইন শৃঙ্খলাসহ নানাবিদ খোজ নেন ও শুভেচ্ছা বিনিময়য় করেন তিনি।
এসময় উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু বলেন, ধর্ম যার-যার, উৎসব সবার। আমরা যেকোনো উৎসব আনন্দের সাথে সকলে মিলে উদযাপন করতে চাই। তাই আমাদের উচিত যার যার অবস্থান থেকে প্রত্যেকে যাতে তাদের নিজ ধর্ম সুন্দরভাবে পালন করতে পারে তার ব্যবস্থা করে দেয়া।
