ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩

হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পৃথক মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাঁদের কাছ থেকে ১৯টি টাপেন্টাডল ও ৬৩টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে দুজন একই পরিবারের সদস্য।

আটকরা হলেন, সদর উপজেলার চোংগাখাতা এলাকার নুরে আলম শাহের ছেলে মো. শোয়েব শাহ (২৪) ও শ্রাবণ সাহা এবং একই এলাকার মো. ফরুক হোসেন শাহের ছেলে আরিফ শাহ।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক শোয়েব শাহ ও শ্রাবণ সাহা গড়েয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলম শাহের ছেলে।

এ ঘটনায় ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হারুন অর রশিদ বাদী হয়ে সদর থানায় একটি নিয়মিত মামলা করেছেন।

মাদক উদ্ধারের ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *