সিংগাইরে ভ্রাম্যমাণ আদালতে বেকারি’কে অর্থদণ্ড

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর পৌর বাজারে সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন এবং পচা ও বাসি উপকরণ ব্যবহারের দায়ে আপ্যায়ন বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ২টার দিকে সিংগাইর পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আল আমিন কবির। অভিযানের সময় আপ্যায়ন বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং পচা ও বাসি উপকরণ ব্যবহারের অপরাধে জিয়াউল হক নামের এক ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে সিংগাইর থানা পুলিশের সদস্যরা সহযোগীতা করেছেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবির বিষয়টি নিশ্চিত করেন জানান জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সময় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *