সিংগাইর পৌর সেচ্ছাসেবক দলের উদ্যােগে পরিস্কার পরিছন্ন কর্মসূচি অনুষ্ঠিত

মো.রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে: মানিকগঞ্জের সিংগাইরে কেন্দ্রীয় পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিংগাইর পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর ) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংলগ্ন এলাকায় সচেতনতা র‍্যালি, মশক নিধনে কীটনাশক স্প্রে ও হাসপাতালের আশে পাশের ময়লা ও জঙ্গল পরিষ্কার কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠানে সিংগাইর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.শফিকুর রহমান শফিক বলেন, বিএনপির চেয়ারম্যান, তারুণ্যের অহংকার, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এবং কেন্দ্রীয় পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সিংগাইরে জনসচেতনতা বৃদ্ধির র‍্যালি, মশক নিধনে কীটনাশক স্প্রে ও হাসপাতাল চত্বরে ময়লা ও জঙ্গল পরিষ্কার করা হয়েছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।
বক্তারা আরও বলেন, এই মৌসুমে দেশে ডেঙ্গুর পাদুরভাব অনেকাংশে বেড়ে যায়। টানা ৩-৪ দিন স্বচ্ছ পরিষ্কার পানি জমাটবদ্ধ থাকলে সেখানে ডেঙ্গুর লাভা সৃষ্টি হয়। ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, ফুলের টপ এবং জমে থাকা পানিতে ডেঙ্গু মশার জন্ম হয়। আজকে যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আপনারা নিজ নিজ বাড়ির আঙিনা এবং আশপাশ পরিষ্কার রাখবেন এবং অন্যদেরকে পরিষ্কার পরিছন্নতা রাখার জন্য পরামর্শ প্রদান করবেন। এসময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সিংগাইর পৌরসভার মেয়র পদ-প্রার্থী মো.আলাউদ্দিন,পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহবুবুর রহমান রিপন,সিনিয়র যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন রুপক,যুগ্ন আহবায়ক নুরুল আমিন ও মো.মিজানুর রহমান,সদস্য শহিদুল্লাহ, ফারুক হোসেন,রুবেল হোসেন,বিপ্লব, আওয়াল হোসেন ও বিএনপি নেতা শেরসা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *