টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ৫

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা নামক স্থানে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে ৫ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই শ্রমিক বলে জানিয়েছে পুলিশ।

শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি উত্তরবঙ্গগামী ছিল বলে জানা গেছে। তবে এখনও নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *