টঙ্গিবাড়ী থেকে ফিরোজ আলম বিপ্লব : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) বিকালে কালিবাড়ি বাজারে বিএনপি ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক এবং সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ঢালী মোহাম্মদ ওয়াহিদ, দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শামীম মোল্লা, বিএনপি নেতা আবু কালাম হালদার, আবু তাহের হালদার ও দেলোয়ার খান, যুবদল নেতা কাউসার তালুকদার এবং কৃষকদল নেতা বিল্লাল মাদবর। অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতা করেন প্রবাসী শাহীন শেখ, ফারুক হালদার, সেলিম শেখ, মিন্টু বেপারী, অনিক মৃধা, সুমন খালাসি, রতন শেখ ও ছোবহান শেখ।
সভায় সভাপতিত্ব করেন কামারখাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হালদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবু তাহের হালদার ও খোরশেদ শিকদার। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
