নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মৌলভীডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মৌসুমী ফলের গন্ধে মৌ মৌ করছিলো পুরো শ্রেণিকক্ষ। রবিবার সকালে উপজেলার মৌলভীডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসবের আয়োজন করা হয়।
ফল উৎসব অনুষ্ঠােনে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ক্লাষ্টারের সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আতিকুলর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম, শুভাশিস গোস্বামী, কচি-কাঁচার মেলার সদস্য ও ইমু থ্রটস্ এর সত্বাধীকারী আব্দল্লা ইমু,অনিক হোসেন আবিরসহ আরও অনেকে।
ফল উৎসব অনুষ্ঠােনে মোঃ আতিকুল রহমান বলেন এমন আয়োজন শিশুবান্ধব সেই সাথে শিক্ষনীয় এবং অনুকরনীয় ও বটে।তিনি প্রাক প্রাথমিকের অভিবাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।শিশুতোষ এমন কার্যক্রম যেন থেমে না যায় তার জন্য অনুরোধ করেন।তিনি বলেন শিশু বিনোদন থেমে গেলে থেমে যাবে দেশ।
