জুলাই শহীদদের রক্ত কোনদিন আমরা বৃথা যেতে দেবো না —-আমান উল্লাহ আমান

কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধি: বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঢাকা -২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেন, জুলাই আন্দোলনে শহীদদের রক্ত আমরা কোনদিন বৃথা যেতে দিব না। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এই আন্দোলনে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ। তাই এই আন্দোলনে যারা শহীদ হয়েছিল তাদের রক্তের ঋণ তখনই শোধ হবে যখন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারব, গণতান্ত্রিক অগ্রযাত্রা আমরা অব্যাহত রাখতে পারব এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা যে কোন ত্যাগের বিনিময়ে অক্ষুন্ন রাখতে পারব।

তিনি আজ দুপুরে কেরানীগঞ্জের জুলাই যোদ্ধা শহীদ রিয়াজের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে ঘাটারচরে শহীদ রিয়াজ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও তার কবর জিয়ারত শেষে একথা বলেন। আমান আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো সরকার গঠনের উপর একে একে বাস্তবায়ন করা শুরু করেছেন। যেমন ফ্যামিলি কার্ড দেওয়া, কৃষক কার্ড দেওয়া, স্বাস্থ্য কার্ড দেওয়া, মসজিদের ইমাম মুয়াজ্জিন, খাদেম, মন্দিরের পুরোহিতসহ অন্য ধর্মের লোকদের জন্য বেতন ভাতা তিনি ইতিমধ্যেই দিয়েছেন। পর্যায়ক্রমে অন্যান্য প্রতিশ্রুতি তিনি বাস্তবায়ন করবেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি,কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাসান,সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুল হক মনির, রোহিতপুর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মোঃ আবুল হোসেন, মডেল থানা সেবক দলের নেত মোঃ মহসিন কবীর, মডেল উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ সাইফুল সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *