কেরানীগঞ্জ( ঢাকা)প্রতিনিধি: বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঢাকা- ২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে এদেশে খাদ্য উৎপাদন দ্বিগুণ করেছিলেন। ১৯৭২ থেকে ৭৫ পর্যন্ত বিদেশ থেকে চাল আমদানি করা হতো। জিয়াউর রহমান খাল খনন ও ইরিগেশন প্রজেক্ট করে দ্বিগুন চাল উৎপাদন করে তিনি বিদেশে তা রপ্তানি করা শুরু করেছিলেন।১৯৮১ সালে জিয়াউর রহমান কেরানীগঞ্জের আটিবাজার খালটি খনন করেছিলেন।১৯ ৯২ সালে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জয়নগর মাঠে এসে আটি খালটি পুনঃখনন করেছিলেন।
এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। তারেক রহমান ২৬বছর আগে বলেছিলেন একটি উদ্যোগ একটু চেষ্টা এনে দিবে স্বচ্ছলতা দেশে আসবে স্বনির্ভরতা। জিয়াউর রহমানের স্বপ্ন ছিল স্বনির্ভর বাংলাদেশ, বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল স্বনির্ভর বাংলাদেশ। তারেক রহমানের স্বপ্ন স্বনির্ভর বাংলাদেশ আত্মনির্ভর বাংলাদেশ । সেই বাংলাদেশ তৈরি করার জন্য আমাদের সকলকে একযোগে একসঙ্গে হিংসা বিদ্বেষ ভুলে ডসয়ে ঐক্যবদ্ধ ভাবে দেশের জন্য আমাদের কাজ করতে হবে। তিনি আজ বিকেলে কেরানীগঞ্জের পুরাতন ভাড়ালিয়া আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শিক্ষা ছাড়া ভালো মানুষ হওয়া যায় না। তাই সবাইকে শিক্ষিত হতে হবে। এইজন্য কেরানীগঞ্জের যেখানে প্রাথমিক বিদ্যালয় নেই সেখানে প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হবে, যেখানে হাই স্কুল নেই সেখানে হাই স্কুল নির্মাণ করা হবে, যেখানে কলেজ নেই সেখানে কলেজ নির্মাণ করা হবে। কেরানীগঞ্জের কেউ যেন অর্থের অভাবে লেখাপড়া বন্ধ না করে সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
