মো৷. কামাল হোসেন: ঢাকার দোহারের মাহমুদপুর ইউনিয়নে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাহমুদপুর ইউনিয়ন শাখার বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মাহমুদপুর খান বাড়ি জামে মসজিদে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাহমুদপুর ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ আল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় উপ কমিটির সদস্য মুফতি আলমাস হুসাইন দোহারী, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিনের সভাপতি আলহাজ্ব উজ্জল শেখ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা নুরুল ইসলাম, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মতিউর রহমান মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাহমুদপুর ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ তাওহিদুল ইসলাম প্রমুখ ।
