কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে চলমান রয়েছে নসরুল হামিদ বিপু ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের নিজস্ব আর্থিক অনুদানের মানবিক সহায়তা প্রদান কর্মসূচী। এ কর্মসূচীর আওতায় কেরানীগঞ্জ মডেল থানাধিন জিনজিরা ইউনিয়নে প্রায় দুই হাজার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বিতরন করা হয়েছে নির্দিষ্ট পরিমানের চাল,ডাল,আলু,পেয়াজ ও লবণ।
আজ ১ মে শনিবার জিনজিরা ঈদগাঁ মাঠ ও ডাকপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ মানবিক সহায়তা প্রদান করা হয়। জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজী মো.সাকুর হোসেন সাকুর নেতৃত্বে এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন,আ’লীগ নেতা মো.নাসির হোসেন,আজহারুল ইসলাম খোকন, ,মো.দেলোয়ার হোসেন,মো.সুজন,মো.সাদ্দাম চৌধুরী, ইউপি সদস্য মো.মাসুদ হোসেন,মো.শামীম আলী,মোসা:নাসরিন প্রমুখ।
জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজী মো.সাকুর হোসেন জানান, গতবারের মত এবারের লকডাউনেও কেরাণীগঞ্জের কর্মহীন হয়েপরা অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন স্থানীয় সাংসদ বিদ্যুৎ,জালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।
ঘোষনা দিয়েছেন উপজেলার প্রতিটি ইউনিয়নে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী (চাল,ডাল,আলু,পেয়াজ ও লবন) পৌছে দেয়ার। তারই ধারাবাহিকতায় আজ শনিবার জিনজিরা ইউনিয়নের ২ হাজার পরিবারকে এ মানবিক সহায়তা প্রদান করা হয়। এতে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল,২কেজি আলু,২কেজি ডাল,১কেজি পেয়াজ ও আধা কেজি লবন প্রদান করা হয়।
