কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে চলমান রয়েছে নসরুল হামিদ বিপু ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের নিজস্ব আর্থিক অনুদানের মানবিক সহায়তা প্রদান কর্মসূচী। এ কর্মসূচীর আওতায় আজ কেরাণীগঞ্জের শুভাঢ্যা,তেঘরিয়া ও শাক্তা ইউনিয়নে প্রায় আট হাজার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বিতরন করা হয়েছে নিদৃষ্ট পরিমানের চাল,ডাল,আলু,পেয়াজ ও লবণ। কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের নেতৃত্বে এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ম.ই মামুন,শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান হাজী মো. ইকবাল হোসেন,তেঘরিয়া ইউপি চেয়ার ম্যান হাজী মো. লাট মিয়া,শাক্তা ইউপি চেয়ারম্যান হাজী মো.সালাহ উদ্দিন লিটন, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাজী মিরাজুর রহমান সুমন, শুভাঢ্যা ইউনিয়ন আ’লীগ সভাপতি হাজী মো.বাসের, আ’লীগ নেতা মো.রাসেল, ইউপি সদস্য মোসা: সাথী আলীপ্রমুখ।
এ সময় কেরাণীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, দেশের এই সংকটময় মূহুর্তে আমরা জনগণের পাশে এসে দাড়াতে চাই। আমরা চাই দলমত নির্বিশেষে কেরাণীগঞ্জের একটি মানুষও যেন একবেলাও অভুক্ত না থাকে। সে বিষয়টি বিবেচনায় রেখে স্থানীয় সাংসদ বিদ্যুৎ,জালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও আমার নিজস্ব তহবিল থেকে কেরাণীগঞ্জের ১২টি ইউনিয়নের সকল অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী হিসেবে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল,২কেজি আলু,২কেজি ডাল,১কেজি পেয়াজ ও আধা কেজি লবন পৌছে দেয়া হচ্ছে।
