নিজস্ব প্রতিবেদক. বাংলাদেশ জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় ছাত্র সমাজের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১১ মে জাতীয় ছাত্র সমাজের আহবায়ক মারুফ ইসলাম তালুকদার প্রিন্স ও সদস্য সচিব আরিফ আলীর স্বাক্ষরিত প্যাডে এ কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক হয়েছেন নবাবগঞ্জ উপজেলার খলিল দেওয়ান।
খলিল প্রথমে কলাকোপা ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক হিসেবে দায়ীত্ব পালন করেন। পরবর্তীতে সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ শাখা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক ও সভাপতি এবং নবাবগঞ্জ উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া খলিল ঢাকা জেলা জাতীয় ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সেই সাথে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক নির্বাচিত হন।
কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়ে খলিল বলেন, আমি দোহার-নবাবগঞ্জ জাতীয় ছাত্র সমাজকে শক্তিশালী করতে চাই। সেই সাথে কলেজ ক্যাম্পাসের রাজনীতিকে আমি সকলের জন্য উন্মুক্ত করতে চাই। যেখানে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল রাজনৈতিক দল তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে এবং প্রকৃত ছাত্রনেতাদের হাতে আমি ছাত্র রাজনীতি তুলে দিতে চাই
