কেরানীগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক সালাহউদ্দিন মিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা

 কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:  কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা প্রবীণ সাংবাদিক সালাহউদ্দিন মিয়ার রুহের মাগফেরাত কামনায় আজ বাদ আসর প্রেসক্লাবে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল গনির সভাপতিত্বে এই দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মো. নাজিম উদ্দিন।

কেরানীগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ মো শামীম উদ্দিনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. রওশন ইয়াজদানী, কেরানীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সাইফুল ইসলাম, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মজিবুর রহমান, সিনিয়র সাংবাদিক সুলতান মাহমুদ, মো. মুক্তার হোসেন, আলমগীর হোসেন, এডভোকেট জিয়া উদ্দিন সুমন, আবু সাঈদ, সামসুল ইসলাম সনেট,ইমরুল কায়েস, সিপন উদ্দিন, আরিফ প্রমুখ। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন হাফেজ মো. মাহবুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *