ফের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাছভর্তি পিকআপ ভ্যানে ডাকাতি

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাছবাহী পিকআপ ভ্যান নিয়ে গেছে ডাকাতরা। ১৯ মে সোমবার ভোরে উপজেলার মাসুরগাঁও ফেরিঘাট এলাকায় পিকআপ ভ্যান চালক আবু বক্কর সিদ্দিক ও হেলপার আল আমিনের হাত -পা বেধে ১৬৮ কার্টুন মাছসহ পিকআপ ভ্যানটি নিয়ে যায় ডাকাতরা। সে সময় পিকআপ ভ্যানের চালক আবু বক্কর সিদ্দিক ও হেলপার আল আমিনকে মারধর করে গুরুত্বর আহত অবস্থায় হাসাড়া এলাকায় রাস্তার পাশে ফেলে দিয়ে যায়। স্থানীয় এক অটোচালক তাদের কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে।

শ্রীনগর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান জানান খবর পেয়ে আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি। অপরাধীদের ধরতে আমাদের একাধিক টিম কাজ করছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *