কেরানীগঞ্জে হত্যা মামলাসহ একাধিক মামলার পলাতক আাসামি গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে হত্যা মামলাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আাসামি মোঃ সালাম মুন্সী (৬০)কে গ্রেফতার করেছে র‍্যাব-১০।
র‍্যাব-১০ এর সহকারী পরিচালক আমিনুল ইসলাম (অপস) জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‍্যাবের একটি অভিযানিকদল দক্ষিন কেরানীগঞ্জ থানার মুসলিম নগর এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি মোঃ সালাম মুন্সিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সালামের বাবার নাম মৃত জলিল মুন্সি। তার বাড়ি ফরিদপুর জেলার সালথা থানার বড় খাড়দিয়া গ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *