লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি : “বিনিয়োগের অগ্রাধীকার কন্যা শিশুর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সিগঞ্জ সিরাজদিখানে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে কিশোর কিশোরী ক্লাব সদস্যদের মাঝে পোশাক, শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সিরাজদিখান উপজেলা প্রশাসন ও উপজেলা মহলিা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশান ফিরদৌসের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা উপজেলা স্বান্থ্য প. প. কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ শবনম সুলতানা, সিরাজদিখান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ভূইয়া,সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনকসহ অন্যান্যরা। আলোচনা শেষে কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের মাঝে পোশাক ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়। এসময় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
