সিরাজদিখানে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিক্রমপুর রক্তদান সংস্থার বর্ষপূর্তি উদযাপন

লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি ঃ
মুন্সিগঞ্জ সিরাজদিখান উপজেলার অরাজনৈতিক ও সমাজসেবামূলক সংগঠন বিক্রমপুর রক্তদান সংস্থার চতুর্থ বর্ষপূর্তি জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার দিন ব্যাপি সন্তোষপাড়া ইউএনও পার্কে কেক কাটা,আলোচনা সভা,র‌্যালী,স্বেচ্ছাসেবী ও রক্তদাতাদের মিলন মেলার মধ্য দিয়ে সংগঠনটির চতুর্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়। ”এসো মিলি রক্তের বাঁধনে” এই শ্লোগানকে ধারণ করেই বিক্রমপুর রক্তদান সংস্থা হাটি হাটি পা পা করে এগিয়ে যাচ্ছে। এটি শুধু রক্ত দানই নয়,বরং জনসচেতনতা সৃস্টি তাদের মূল লক্ষ্য। একদল তরুণ তরুনীর সমন্বয়ে গঠিত সংস্থাটি বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়ন ও স্বেচ্ছাসেবী কার্যক্রম গুলো চালিয়ে আসছে।
বিক্রমপুর রক্তদান সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য কে এম সবুজ আহম্মেদের সভাপতিত্বে ও এডভোকেট মাহমুদ এবং কেয়া চাকলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আাহম্মেদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলে মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল মতিন হাওলাদার,হুমায়ুন কবির সাগর, সাধন দাস, ডাঃ দেবব্রত ঘোষ সমীর, এডভোকেট আবু সাঈদ,সুখন চৌধুরী,গোলাম মাওলা প্রমুখ। অনুষ্ঠান উদ্বোধন করেন সিরাজদিখান উপজেরা ভাইস চেয়ার¤্রান মঈনূল হাসান নাহিদ। এ সময় বিক্রমপুর রক্তদান সংস্থার পক্ষ থেকে ৪৪ টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্মারক দেওয়া হয়। সেই সাথে প্রধান অতিথি, বিশেষ অতিথি,সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব ও রক্তদাতাদের ২০২৩ সালের সম্মাননা স্মারক দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *