কেরানীগঞ্জে সোনার বাংলা স্কুলের ফল প্রকাশ ও শিক্ষার্থীদের হাতে নতুন বই প্রদান

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে সোনারবাংলা স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই প্রদান করা হয়েছে। আজ দুপুরে কালিন্দী ইউনিয়নের গদারবাগে স্কুল চত্বরে এউপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনার বাংলা স্কুল পরিচালনা কমিটির সদস্য হাজী মোজাম্মেল হক, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও স্কুল পরিচালনা কমিটির সদস্য মোঃ আব্দুল গনি, মোঃ আলমগীর হোসেন, স্কুলের প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ আনোয়ার হোসেনের পক্ষে কোমল চন্দ্র পাল, মোহাম্মদ রুবেল হোসেন, হাজী মোঃ ওমর ফারুক ও মোঃ জুয়েল প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *