ভূরুঙ্গামারী হতে রংপুর মেইল বাস সার্ভিসের শুভ উদ্বোধন

মোঃ রফিকুল ইসলাম, ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার সর্বশেষ প্রান্ত ভূরুঙ্গামারী হইতে রংপুর পর্যন্ত মেইল বাস সার্ভিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৯ টায় ভূরুঙ্গামারী বাস টার্নিনালে ভূরুঙ্গামারী থেকে রংপুর মেইল বাস সার্ভিস এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উদ্বোধক সাবেক সংসদ সদস্য, ২৫ কুড়িগ্রাম -১ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব খায়রুল আলম। সঞ্চালনা করেন কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সহ সভাপতি আলহাজ্ব কাজী গোলাম মোস্তফা। এছাড়াও উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তা দল বিএনপির যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজার রহমান মামুন ব্যাপারী,বাচ্চু, মোহাম্মদ আলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *