কেরানীগঞ্জে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কেরানীগঞ্জে দুস্থ অসহায় ও নিন্ম আয়ের পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার বিকেলে ৯ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৯ আর্টিলারী ব্রিগেড এর তত্ত্বাবধানে ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর ব্যবস্থাপনায় রোহিতপুর ইউনিয়নের ধর্মশুর এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি জনসাধারণকে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার সচেতনামুলক প্রচারণা চালান সেনাবাহিনীর সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর উপ-অধিনায়ক মেজর সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ ও ক্যাপ্টেন মো.ফাহমিদ ওয়ারা আকাশ।

মেজর সৈয়দ শাফিউল ইসলাম জানান, গত কয়েকদিন ধরেই ৯ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে ঢাকা জেলার বিভিন্ন উপজেলায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। পাশাপাশি সরকার আরোপিত স্বাস্থবিধি মেনে চলার ব্যাপারে জনসাধারণের মাঝে সচেতনতামুলক প্রচারণা চালানো হচ্ছে।

তিনি আরও জানান, আগামীতে সেনাবাহিনীর পক্ষ থেকে এসব উপজেলায় মেডিকেল ক্যাম্পিং করার পরিকল্পনা রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *