কেরানীগঞ্জে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিরাপত্তা কর্মী খুন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ  কার কেরানীগঞ্জের গদারবাগের বাগবাড়ি এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সামসুল হক (৪৪) নামে এক নিরাপত্তা কর্মী খুন হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পুলিশ রাতেই নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত নিরাপত্তা কর্মীর বাবার নাম মৃত মোসলেম হক। তার বাড়ি চাপাই নবাবগঞ্জ জেলা সদরে। রতন নামে এক ব্যক্তির বাড়ির নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতো। সে রতনের বাড়ির পাশেই একটি বাড়িতে তার পরিবার নিয়ে ভাড়া থাকতো। তবে কি কারনে এবং কারা ওই নিরাপত্তা কর্মী সামসুল হককে ছুরিকাঘাত করে হত্যা করেছে তা এই মুহূর্তে কিছুই জানা যায়নি।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম বলেন, শুক্রবার রাত সাড়ে দশটার দিকে একদল দুর্বৃত্তরা সামসুল হককে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  তিনি আরও বলেন, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভির কিছু ফুটেজ পাওয়া গেছে। সেগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে। আশা করছি শীঘ্রই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *