মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ): করোনা ভাইরাসের সংক্রমন রোধকল্পে স্বাস্থ্যবিধি মানাসহ বিভিন্ন নিষেধাজ্ঞা এমনকি ৫ এপ্রিল থেকে সারাদেশে লকডাউন ঘোষণা দেন সরকার। তারই ধারাবাহিকতায় শনিবার(৮ মে) দুপুর ১২টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ধল্লা ব্রীজের প্রবেশদ্বারে মোবাইল কোর্ট পরিচালনা করে স্বাস্থ্যবিধি না মানায় ১০ জনকে তিন হাজার সাত শত টাকা জরিমানা ও আদায় করেন।
এ সময় সিংগাইর থানা পুলিশের সহযোগীতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দ্বিতীয় ঢেউয়ে করোনা ভাইরাসের সংক্রমন নিয়ন্ত্রণে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ধল্লা ব্রীজের প্রবেশ মুখে চলতি লকডাউনে সরকারি আদেশ অমান্য ও স্বাস্থ্যবিধি না মানার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ জনকে অর্থদণ্ড দেয়া হয়েছে।
ঢাকা থেকে মানিকগঞ্জগামী যাত্রীবাহী গাড়ী শহিদ রফিক ধল্লা ব্রীজ থেকে ফেরৎ পাঠানো হয়েছে বলে সূত্রে জানা যায়।
এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা বলেন-সর্বাত্মক লকডাউন কার্যকর করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
