কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি :কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে র‌্যালি ও আলোচনাসভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মহিলাবিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানা, কেরানীগঞ্জ উপজেলা তথ্য আপা অফিসের নাজনীন নাহার, কেরানীগঞ্জ বাস্তব এনজিও’র প্রজেক্ট ম্যানেজার সুলতানা ওহাব, কেরানীগঞ্জ মডেল থানা যুব মহিলা লীগের সভাপতি রেশমা জামান ও শাহীনা খাতুন প্রমুখ।

অনুষ্ঠানে ৫০জন নারী প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয় এবং প্রত্যেক প্রশিক্ষনার্থীকে নগদ ৬হাজার টাকা করে প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *