সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইরে আন্তজার্তিক নারী দিবস উদযাপন হয়েছে। আজ সোমবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রশাসন, মহিলাবিষয়ক অফিস ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উপজেলা হলরুমে ইউএনও রুনা লায়লার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. মুশফিকুর রহমান খান হান্নান। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা, উপজেলা মহিলাবিষয়ক অফিসার রওশন আরা, জাতীয় মহিলা সংস্থা সিংগাইর শাখার চেয়ারম্যান আনোয়ারা খাতুন, উপজেলা রিসোর্ট সেন্টার ইন্সটেক্টর জহুরা খাতুন প্রমুখ।
আলোচনা শেষে ওয়েভ ফাউন্ডেশন ও লোকমোর্চা কমিটির উদ্যেগে এক বর্নাঢ্য র্যালি উপজেলা চত্বরে প্রদক্ষিণ করেন।
