কেরানীগঞ্জে মডেল থানা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে মডেল থানা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী বিএনপি-জামাতের চলমান নৈরাজ্যের প্রতিবাদে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের নেতৃত্বে বুধবার (১৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা চত্বরে এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এসময় মিছিলে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক, মডেল থানা আওয়ামী লীগ নেতা আব্দুল বারেক, জাহিদুল ইসলাম বিপ্লব, শ্রমিক লীগ নেতা বশির উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা হারুন-অর-রশিদ, কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সভাপতি ইমাম হাসান, সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *