নিজস্ব প্রতিবেদক : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সরকারি দোহার নবাবগঞ্জ কলেজের শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর জীবনী ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং পরিচয়পত্র প্রদান করা হয়েছে। বুধবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কলেজ মিলনায়তনে কলেজ প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান করা হয়।
প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান।
সরকারি দোহার নবাবগঞ্জ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. খায়রুল আলমের সভাপতিত্বে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি দিপ্ত দেওয়ান, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ, শিক্ষক বৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
