কেরানীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিবন্ধী শিশুদের মাঝে ঈদ পরবর্তী খাদ্য সহায়তা প্রদান করা হয়। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের পক্ষে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ (ভূমি) সহকারী কমিশনার মো. আবু রিয়াদ এই খাদ্য সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ ভূমি অফিসের নাজির মো. আনোয়ার হোসেন, কানুনগো মো. নাজমুল, সার্ভেয়ার মিলন সেখ, মিস কেস সহকারী মো. খোরশেদ। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চিনি, সেমাই, দুধ তেল, ডালসহ অন্যান্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
