কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ঢাকা কেরানীগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে শ্লীলতাহানির ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত যুবকের নাম মো. লিটন(৩০)। তার বাবার নাম জাহঙ্গীর দালাল। বাড়ি পটুয়াখালি জেলার বাউফল থানার হাওলা কপুলকাঠি গ্রামে। সে কেরানীগঞ্জ মডেল থানর জিনজিরা ইউনিয়নের পূর্ব বন্দ ডাকপাড়া এলাকায় বেদার হোসেনের বাড়িতে ভাড়া থাকত। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
থানা সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত লিটন শিশুটিকে বসতঘরে ডেকে নিয়ে তাকে শ্লীলতাহানি করে। এসময় ঘটনাটি জানাজানি হলে শিশুটির বাবা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এতে সাথে সাথে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে লিটনকে গ্রেফতার করে।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম জানান,শিশুর শ্লীলতাহানি করা একটি স্পর্শকাতর বিষয়। আমরা দ্রুত অভিযুক্ত লিটনকে গ্রেফতার করতে সক্ষম হই। পুলিশের দ্রুত পদক্ষেপের কারনে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।
