নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বাজারের বড় মসজিদে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। সরজমিনে গিয়ে জানা যায়, জুম্মার নামাজ চলাকালীন সময়ে মসজিদে বৈদ্যতিক শর্টসার্কিট থেকে মিটারে আগুন লেগে মুহূর্তেই ছড়াতে থাকে। এসময় স্থানীয়দের প্রচেষ্টায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দোহার ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের কর্মীরা। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, অল্প সময়ে আগুন নিয়ন্ত্রণে আসায় মসজিদে থাকা মুসল্লীরা হতাহত থেকে রক্ষা পেয়েছে।
