কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : কেরানীগঞ্জে জনপ্রতিনিতিদের সাথে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ঢাকা জেলা কার্যালয়ের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল বিন করিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ খাদ্য মন্ত্রণালয়ের চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকার। এ সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল আমিন, কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা খাদ্য কর্মকর্তা কনক রানী বসাক, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শাহিনুর ইসলাম, আগানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, তারানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক ও বিভিন্ন ইউনিয়নের মেম্বারগ।
