কেরানীগঞ্জে দুইদিন ব্যাপি গ্রাম্য আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি: কেরানীগঞ্জে ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যদের গ্রাম্য আদালত বিষয়ক দক্ষতা উন্নয়নে দুইদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। আজ সকালে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুক উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা ও সেশন পরিচালনায় সহায়তা করেন বাংলাদেশ গ্রাম্য আদালত সক্রিয়করণ প্রকল্পের ঢাকা জেলা ম্যানেজার মোঃ আল ফারুক গাজী।

এই কর্মশালায় উপজেলার ১২ টি ইউনিয়নের নির্বাচিত সকল সদস্যরা অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষন কর্মশালায় অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রাশেদ আলী ও উপজেলা মহিলা বিষক কর্মকর্তা মালা বরাক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *