কেরানীগঞ্জে তিতাস গ্যাসের শুদ্ধি অভিযান : ২ শতাধিক সংযোগ বিচ্ছিন্ন

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে গ্যাসের বকেয়া বিল উত্তোলন ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করনে তিতাস গ্যাসের উদ্যোগে শুদ্ধি অভিযান চালানো হয়েছে। এতে গত ২মাস যাবত চলমান এ অভিযানে অন্তত দুই শতাধিক লাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে কেরানীগঞ্জ তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছেন। তিতাস গ্যাসের চলমান এ কর্মসূচির আওতায় আজ শনিবার বন্ধের দিন এ অভিযান অব্যাহত থাকে। আজকের এ অভিযানে জিনজিরা এলাকার আমির চান কমিউনিটি সেন্টারসহ আরো বেশ কয়েকটি বাড়ির আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করার হয়েছে। এসব অভিযানের নের্তৃত্বে  দেন তিতাসের উপ-মহা ব্যবস্থাপক প্রকৌশলী শাহজাদা ফরায়েজী , তিতাস গ্যাস জিনজিরা শাখার ব্যবস্থাপক প্রকৌশলী স্বাগতম সাহা ও কেরানীগঞ্জ তিতাসের সহকারি প্রকৌশলী আলী তারেক সাগর প্রমুখ।
তিতাস গ্যাস জিনজিরা অফিসের সহকারী প্রকৌশলী আলী তারেক সাগর বলেন, আমরা চাই কেরানীগঞ্জের একজন গ্রাহকও যেন তিতাসের বিল বকেয়া না রাখে। একই সাথে কোন অবৈধ সংযোগও যেন না থাকে। সে লক্ষে তিতাসের এ অভিযান চলমান থাকবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *