মো. আব্দুল গনি, কেরানীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি : কেরানীগঞ্জে জোরপূর্বক সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন একটি হতদরিদ্র ভুক্তভোগী পরিবার। আজ বুধবার সকালে কেরানীগঞ্জ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের গগন মিয়া বলেন, আমি ও আমার পরিবার নিতান্তই সহজ সরল। আমি কৃষিকাজ করে জীবন যাপন করছি। পিতাহারা অসুস্থ মায়ের চিকিৎসা চলছে এই কৃষিকাজের উপরেই। আমার মায়ের নানা বাড়ির জমাজমি মামাতো ভাই সেলিম, রাকিব ও আজিজুল তারা ভাগ ভাটোয়ারা করে দেয় না। জমির কথা বললে তারা মামা সিরাজুলকে বিভিন্ন কুপরামর্শ দেয়। গত ৯ সেপ্টেম্বর রাতে আমাকে হযরতপুর ইউনিয়নের ইটাভাড়া গ্রামে আমার বাড়ির সামনে থেকে জোড় পূর্বক ধরে নিয়ে একই এলাকায় সেলিমের বাড়ির দোতালায় নিয়ে যায়। কিছু বুঝার উঠার আগে আমাকে সে এলোপাতাড়ি লাঠি সোটা নিয়ে মারধর করে। আমার আত্মচিৎকার আমার ছোট দুভাই মাজাহারুলল ইসলাম ও আশরাফুল ইসলাম ঘটনা স্থলে গেলে সেলিম ও তাদের পালিত সন্ত্রাসী অজ্ঞাত আরো ৪/৫ জন আমাদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে ৬টি খালি ষ্টাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেয় এবং ভয়-ভীতি হুমকি প্রদান করে। আমি যদি এই বিষয় গুলো কাউকে জানাই, তাহলে আমাকে দুনিয়া থেকে সরিয়ে দেবে বলে হুমকি প্রদান করে । এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করি। এখন আমরা ঘরবাড়ি ও পরিবার ছাড়া। জীবনের নিরাপত্তা হীনতায় ভুগিতেছি। আমি এখন স্বাক্ষর নেওয়া স্ট্যাম্পগুলো উদ্ধারের জন্য জোর দাবি জানাচ্ছি। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, তার মাতা মনজুরা বেগম, খালা মমতা বেগম, ছোট ভাই মাজাহারুলল ইসলাম ও আশরাফুল ইসলাম।
