কেরানীগঞ্জে গার্মেন্টস ব্যবসায়ী সমতির নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:  ঢাকার কেরানীগঞ্জ গার্মেন্টস দোকান মালিক ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ ব্যবসায়ীরা। আজ বিকেল ৪টায় আগানগরের প্রজাপতি কমিউনিটিরের সামনে থেকে মিছিলিটি বের হয়ে কালীগঞ্জজোড়া ব্রীজ হয়ে আলম মার্কেট প্রদক্ষিণ করে জেলা পরিষদ মার্কেটে সমিতির সামনে গিয়ে শেষ হয়।

এ সময় নির্বাচনের দাবিতে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নির্বাচনের দাবিতে গঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক আলহাজ্ব সুলতান আহমদ খান, সদস্য সচিব সাবেক কেরানীগঞ্জ গার্মেন্টস দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি হাজী ওবায়দুল ইসলাম, যুগ্ন সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম সহ অন্যান্য সদস্যরা।

এ সময় আলহাজ্ব সুলতান আহমদ খান বলেন, নির্বাচনের দাবিতে সাধারণ ব্যবসায়ীদের নিয়ে প্রজাপতি কমিউনিটি সেন্টারে আজ বুধবার বিকেলে একটি মত বিনিময় সভার আয়োজন করার কথা ছিল। এই সংবাদ পেয়ে মঙ্গলবার গভীর রাতে ওই কমিউনিটি সেন্টারের মালিককে সমিতির নেতারা মতবিনিময়সভা অনুষ্ঠানে বাধা প্রদান করে।

এজন্য আমরা বাধ্য হয়ে এর প্রতিবাদে আজকে নির্বাচনের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করলাম। আগামী জাতীয় নির্বাচনের আগেই ঐতিহ্যবাহী কেরানীগঞ্জের আগানগর গার্মেন্টস পল্লীর এই ব্যবসায়ীদের সমিতির নির্বাচন দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *