কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে কর্মহীন দুই শতাধিক মানুষের মাঝে বিভিন্ন খদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার(৩০মার্চ) স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ কামাল হোসেনর উদ্যোগে জিনজিরা মডেল টাউন এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ও যুবলীগনেতা শীপু আহমেদের সহযোগিতায় তিনি এসব কর্মহীন মানুষদের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন।খাদ্য নামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল,৫ কেজি চাউল,১ কেজি আটা, ১কেজি আলু, ১কেজি পিঁয়াজ , ১ কেজি তৈল ও আধা কেজি ডাল। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ ফয়সাল, মো. মানিক, মো. জালাল, মো. জাবেদ, মো. রেজা ও মো. সোহেল প্রমুখ। স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. কামাল হোসেন জানান, করোনাভাইরাসের কারনে সরকার দীর্ঘ ১০দিনের ছুটি ঘোষণা করেছেন। এই দীর্ঘ সময়ে ছুটি থাকার কারনে যারা প্রতিদিন কাজ করে রোজগার করতেন তারা এখন আর কাজে যেতে পারছেন না । তারা সবাই এখন কর্মহীন হয়ে পড়েছেন। তাই এসব কর্মহীন লোকদের সহায়তা করার জন্য তাদের মাঝে তিনি খাদ্যসামগ্রী বিতরণ করলেন।
