নিজস্ব প্রতিবেদক: করোনা কর্মব্যস্ত উপজেলা প্রশাসন থেমে নেই বিভিন্ন মনিটরিং এবং করোনাতঙ্ককে পুঁজি করে বিভিন্ন বাজারে অসাধু ব্যবসায়ী যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখতে সরকারি কর্মকর্তা ও বেসরকারি এনজিও এর প্রতিনিধিদের সাথে মিটিং করে উপজেলায় বহুমাত্রিক কর্মকাণ্ডের পরিকল্পনা করার পাশাপাশি বাজারে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ ও দ্রব্যাদির চেইন অব সাপ্লাই মনিটরিং করে উপজেলা প্রশাসন এর দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আক্তার রিবা ও জ্যোতি বিকাশ চন্দ্র। সোমবার দুপুরে উপজেলার জয়পাড়া বাজারসহ বিভিন্ন ব্যবসায়ীদের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে বিভিন্ন নির্দেশনা দেন ।
এসময় পৌরসভার কয়েকটি ওয়ার্ডে কয়েকজন প্রবাসীর হোম কোয়ারান্টাইন সঠিকভাবে মানছে কিনা তা মনিটরিং করেন এবং ঢাকা-১ আসনের মাননীয় সাংসদ জনাব সালমান এফ রহমান এর পক্ষে নিম্ন শ্রেণীর দিনমজুর মানুষের মাঝে জন সচেতনতা সৃষ্টির লক্ষে দোহার স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মো. জসীমউদ্দিনকে সাথে নিয়ে সরকারি নির্দেশনা, মাস্ক বিতরণ ও স্বাস্থবার্তা দেন।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা রিবা ব্যবসায়ীদের সতর্ক করে বলেন , বিভিন্ন দ্রব্য মূল্যের দাম সিন্ডিকেট করে উর্ধ্ব মূল্যে বিক্রি করেন এরকম কোনো খবর পেলে আমরা অবশ্যই মোবাইল কোর্টের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেব । অশা করব আপনরা সবাই নিয়মতান্ত্রিক ভাবে দ্রব্যমূল্য বিক্রয় করবেন । এ সকল নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বলেন, প্রতিটি দোকানের কর্মচারীদের হ্যান্ড সেনেটারী ও মাক্স ব্যবহার করতে হবে।সকলের সচেতনতায় পারে এই প্রাদূর্ভাবকে কাটাতে। করোনা সংক্রামণ রোধে সরকারি ত্রাণ সহযোগিতা দিনমজুর, গরীব অসহায় ও নিম্ন আয়ের মানুষ যাদের কর্মবন্ধ হয়েছে অতিশীগ্রই আমরা তাদের ঘরে ঘরে ত্রাণ পৌছে দেব।। এসময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে দোহার থানার এএসআই জাহিদসহ থানা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।
