মাহমুদপুরে অসহায়দের পাশে ব্যবসায়ী রুবেল আহমেদ

মো. কামাল হোসেন : করোনা ভাইরাস মহামারীতে সারাদেশে চলছে লকডাউন। খেটে খাওয়া শ্রমজীবি মানুষেরা অনেক কষ্টে জীবন যাপন করছে। খেটে খাওয়া শ্রমজীবি মানুষদের সাহায্য সহযোগীতার জন্য এগিয়ে আসছে অনেক ব্যক্তি বা প্রতিষ্ঠান। দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছেন ব্যবসায়ী রুবেল আহমেদ।

সোমবার (৩০ মার্চ) গভীর রাতে মাহমুদপুর ইউনিয়নের অনেক অসহায় পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে ত্রান সামগ্রী পৌছে দেন তিনি। ত্রান সামগ্রীর মধ্যে ছিল চাউল, ডাল, তেল, আলু, পিয়াজ, লবন ইত্যাদি।

ত্রান সামগ্রী বিতরণ শেষে রুবেল আহমেদ নববাংলাকে জানান, “আমাদের মতো সকল যুবকরাই যেন অসহায়দের পাশে দাড়ায়। গরীব দুঃখীদের সাহায্যে সহযোগীতা করুক। আমি সামনে আরও ত্রান সামগ্রী বিতরণ করবো। সবাই আমার জন্য দুআ করবেন। আর সবাই গরীব দুঃখীদের সাহয্য করবেন। ত্রান বিতরন কালে উপস্থিত ছিলেন রুবেল আহমেদ, দোহার উপজেলা যুবলীগের সদস্য লিবন মাহুমুদ, মো, সোহেল রানা, মো. খোকন, মো. রাসেল , মো. বাদশাহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *