কেরানীগঞ্জে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে ছাত্র-পুলিশের ব্যাপক সংঘর্ষ 

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকারীদের আহবানে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালীন সময়ে পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের সাথে আন্দলোনলারী ছাত্রদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একাধিক ছাত্র আহত হয়েছে।এই ঘটনায় কয়েকজন ছাত্রকে আটকের অভিযোগ পাওয়া গেছে।
এই কমপ্লিট শাটডাউন  কর্মসূচির সাথে একত্বতা ঘোষণা দিয়ে সকাল ১১টার সময় জিনজিরা থেকে শতশত স্কুল কলেজের ছাত্ররা কোটা সংস্কারের পক্ষে শ্লোগান দিতেদিতে কদমতলী চৌরাস্তায় আসতে থাকে। এসময় পুলিশ তাদের বাধাদিলে ব্যাপক সংঘর্ষ বেধে যায়।
একপর্যায়ে পুলিশ ছাত্রদের মিছিলের উপর টিয়ারসেল নিক্ষেপ করে এবং ব্যাপক লাঠিপেটা করেন। পুলিশের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরাও মিছিলকারী ছাত্রদের উপর হামলা করে তাদের ব্যাপক মারপিট করে। এতে মিছিলে অংশগ্রহণকারী অনেক ছাত্র আহত হয়েছে। পুলিশের টিয়ারসেল এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার কারণে ছাত্রদের মিছিল মুহূর্তেই  ছত্রভঙ্গ হয়ে যায়। তবে পুলিশ  মিছিল থেকে একাধিক ছাত্রকে আটক করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
অপরদিকে সকাল থেকেই কদমতলী চৌরাস্তা এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। ছাত্রদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে বিভিন্ন এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। ঢাকা মাওয়া মহাসড়ক সহ অন্যান্য এলাকার সড়কে যানবাহন চলাচল ছিল খুবই নগণ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *