নবাবগঞ্জে সালমান এফ রহমানের পক্ষে বৃক্ষ রোপণ

নাজমুল হোসেন:  “লাগিয়ে গাছ ভূবন ভর-জীবন বাচাই নিরন্তর” এই স্লোগানকে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জে ঐতিহ্যবাহী শোল্লা ইউনিয়নের আওনা মাতাবপুর, আওনা সুলতান পুর সংযোগ সড়কের দুই পাড়ে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের পক্ষ হতে ৫৬০টি তাল গাছের চারা রোপণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল মুঠোফোনে বৃক্ষ রোপণ অনুষ্ঠান উদ্বোধন করেন। পরে শোল্লা ইউনিয়ন পরিষদের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভুইয়া কিসমত স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এ গাছ রোপণ করেন।
এসময় মিজানুর রহমান ভুইয়া কিসমত বলেন, ঘন সবুজে আবৃত বিস্তীর্ণ ধানক্ষেত, মাঝখানে কর্দমাক্ত মেঠোপথ, তার দু’পাশে মাথা উঁচু তালগাছ আমাদের গ্রামীণ জীবনের একটি প্রতিচ্ছবি। এমন সুন্দর ও নৈসর্গিক দৃশ্য এখন খুঁজে পাওয়া যায় না বললেই চলে। ধীরে ধীরে পরিবেশবান্ধব এবং প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত থেকে রক্ষাকারী পরম বন্ধু তালগাছ হারিয়ে যাচ্ছে। এ কারণে বজ্রপাতের হাত থেকে রক্ষা পাচ্ছে না মানুষ, পশু-পাখিসহ জীববৈচিত্র্য।
কিসমত আরোও বলেন, আমাদের প্রিয় সংসদ সদস্য সালমান এফ রহমান একজন বৃক্ষ প্রেমী মানুষ। তিনি গাছ অনেক পছন্দ করেন। তারই উদ্যোগে আমরা নবাবগঞ্জকে বৃক্ষ দিয়ে ভরে দিবো। ইতিমধ্যে অনেক সহযোগী সংগঠনের নেতা কর্মীরা বৃক্ষ রোপণ কর্মসূচি করছেন। সেই সাথে আমি সকলকে অনুরোধ করছি আমাদের এই সুন্দর পৃথিবীর পরিবেশ সুন্দর রাখতে বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই। তাই যে যার অবস্থান থেকে কম পক্ষে একটি করে গাছ লাগান।
এসময় নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন খান, সদস্য দেবাশীষ চন্দ, শোল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাক ভুইয়া, সহসভাপতি মুকুল মিয়া, সাংগঠনিক সম্পাদক  শেখ শাহিন, এম.মহীয়্যুদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হক ফুয়াত, চারিগ্রাম শাহাদাৎ আলী খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, শোল্লা ইউনিয়ন কৃষি কর্মকর্তা আব্দুল বাতেন মিয়া, মিজান, শোল্লা ইউনিয়ন পরিষদ সদস্য লিপি রানী ঘোষ, রাজা মিয়া, উজ্জ্বল হোসেন, কামরুজ্জামান চঞ্চল, আব্দুস সালাম, আব্দুল মতিন মিয়া, ছাত্রলীগ নেতা মো. সেলিম মিয়া সহ আরোও অনেকেই উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *