কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি; ঢাকার কেরানীগঞ্জে একটি অবৈধ এয়ার ফ্রেশনার কারখানায় কেমিক্যাল বিস্ফোরণে এক শ্রমিক নিহত ও আহত হয়েছে আরো তিন শ্রমিক। নিহত শ্রমিকের নাম মোঃ সাব্বির হোসেন (১৯)। তার বাবার নাম মোঃ শফিকুল ইসলাম।বাড়ি পাবনা জেলার পাবনা সদর থানায়। তবে এই মুহূর্তে আহতদের নাম জানা যায়নি। আহত দেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনাটি ঘটেছে আজ সোমবার বিকেলে কালিন্দী ইউনিয়নের গদারবাগ নিউটাউন সিটি এলাকায় একটি অবৈধ এয়ার ফ্রেশনার কারখানায়। জানা যায়, কারখানা টিতে কেমিক্যাল দিয়ে এয়ারফ্রেশনার তৈরি হচ্ছিল। এ সময় কেমিক্যাল বিস্ফোরণ ঘটে কারখানাটিতে আগুন ধরে যায়। এতে কারখানার শ্রমিক সাব্বির গুরু তার আহত হলে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দ্রুত কোনাখোলা ফায়ার সার্ভিস ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত সাব্বির হোসেনকে দাফনের জন্য তার পরিবারকে ২৫ হাজার টাকা অনুদান দিয়েছেন।
