শ্রীনগরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে গৃহবধুর মৃত্যু

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ  মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শাহানাজ বেগম(২২) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
মৃত শাহানাজ বেগম উমপাড়া এলাকার শাহ আলমের স্ত্রী। তাদের সংসারে ৩ বছরের ও ০৩ মাসের দুটি কন্যা সন্তান রয়েছে। শাহানাজ বেগমের বাবার বাড়ী চাঁদপুর জেলায়।

সোমবার(৫ জানুয়ারী) সকাল পৌণে ১১টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের উমপাড়া এলাকায় এধ ঘটনা ঘটে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসা জন্য উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহানাজ বেগমকে মৃত ঘোষণা করেন ।
স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ উমপাড়া এলাকার শাহ আলমের স্ত্রী শাহানাজ বেগম মৃগী রোগে ভোগছিলেন। ঘটনার সকালে বাড়ীর পাশে পুকুরে গোসল করতে গেলে ঘাটলা থেকে পানি পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *