কেরানীগঞ্জের হাসনাবাদ থেকে বিপুল পরিমাণ চোরাই শাড়ী জব্দ

কেরানীগঞ্জ প্রতিনিধি: কেরানীগঞ্জের হাসনাবাদ থেকে বিপুল পরিমাণ চোরাই শাড়ী জব্দ করা হয়েছে। রোববার রাত দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট স্টেশান পাগলা কর্তৃক একটি স্পেশাল অভিযান পরিচালনা করে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার হাসনাবাদ এলাকায়। এ সময় পোস্তগোলা ব্রিজের কাছে অবৈধভাবে লুকায়িত অবস্থায় বিপুল পরিমাণ চোরাই শাড়ীসহ একটি বাল্কহেড জব্দ করা হয়।

পরে কোস্ট গার্ডের একটি টহলদল বাল্কহেডটি তল্লাশী করে ভেতরে অবৈধভাবে লুকায়িত অবস্থায় ১৭৫ বেল্ট বিভিন্ন ধরনের কাপড় (শাড়ি, লেহেঙ্গা, থ্রিপিস, শাল, শেরোয়ানী, পাঞ্জাবী ও মেয়েদের জুতা) জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা। জব্দকৃত চোরাই শাড়ীসহ বাল্কহেডটি কাস্টম কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *