নবাবগঞ্জে সরকারের বর্ষপূর্তিতে আনন্দ মিছিল ও দোয়া মাহফিল

নবাবগঞ্জ প্রতিনিধি: টানা তৃতীয় বার বাংলাদেশ সরকারের ক্ষমতায় রয়েছেন দেশের সবচেয়া বড় রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ। তৃতীয় বার ক্ষমতার প্রথম বর্ষপূর্তিতে নবাবগঞ্জ উপজেলা আওয়মীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলুর নেতৃত্বে আনন্দ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। পরে উপজেলা চেয়ারম্যানের বাসভবনে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার স¤পাদক হুমায়ন কবির, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান দেওয়ান আওলাদ হোসেন, ইউপি চেয়ারম্যান নন্দলাল সিং, মাসুদুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুল হক, সাধারন স¤পাদক মোশারফ মোল্লা, বাবু দুলাল হালদার, উপজেলা মহিলালীগের সভাপতি খুরশিদা আকতার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *