নবাবগঞ্জ প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জে ৪৯ তম স্কুল, মাদরাসা, ও কারীগরী শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু। এসময় তিনি বলেন, একজন ছাত্র শুধু পড়াশুনায় ভাল হলে সে সেরা নয়। তাকে সকল দিক থেকে সেরা হতে হবে। তাই নিয়মিত পড়াশুনার পাশাপাশি খেলাধুলায়ও ভাল করতে হবে। খেলাধুলা করলে মন ও স্বাস্থ্য ভাল থাকে তাই অবশ্যই তোমাদের খেলাধুলায় অংশ নিতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ রাসেল, নবাবগঞ্জ থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোস্তফা কামাল, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান দেওয়ান আওলাদ হোসেন, জেলা আওয়ামীলীগ নেতা হুমায়ন কবির, ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল, নন্দলাল সিং, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক নূর আলম সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষক গন উপস্থিত ছিলেন।
