কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের রাস্তার কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রবেশ ফটকের রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন এই কাজের উদ্বোধন করেন। ২৫ আগস্ট বুধবার কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক হতে মূল সড়ক পর্যন্ত ১৩৫ মিটার রাস্তার কাজের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কুসুমহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক ই আজম, কার্তিকপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় দোহার-নবাবগঞ্জ ছাত্রকল্যাণ সভাপতি মিথুন হোসেন জয় প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *