করোনা রোধে মৈনটঘাটের নৌযান বন্ধ

মো.কামাল হোসেন : সোমবার (২৩ মার্চ) থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে সারাদেশের নৌযান চলাচল। । বুধবার (২৫ মার্চ) নৌযান চলাচল বন্ধ থাকার কারণে ঢাকার দোহারের মৈনটঘাটের ফরিদপুরগামী যাত্রীরা পরেছে চরম দূর্ভোগে। জানা যায়, মঙ্গলবার (২৪ মার্চ) রাত থেকে যাত্রীদের চাপ বেড়েছে বহুগুন। সব দোকানপাট বন্ধ থাকার কারণে না খেয়ে থাকতে হচ্ছে যাত্রীদের। অনেকে পার না হতে পেরে কান্নাকাটি করছে। সাদিয়া আফরিন নামের একযাত্রী কান্নাজড়িত কন্ঠে নববাংলাকে জানান, আমরা এখন কি করব ভাই, আপনারা আমাদের জন্য কিছু একটা করেন। তা না হলে আমাদের না খেয়ে এখানেই মরতে হবে। জসিম উদ্দিন নামের একজন নববাংলাকে জানান , ভাই আমরা গতকাল রাত থেকে না খেয়ে রয়েছি। কি করবো কোথায় যাব।

এ বিষয়ে ঘাট মালিক কৃর্তপক্ষের কাছে জানতে চাইলে তিনি জানান, প্রশাসনের নিষেধাজ্ঞার কারণেই আমরা নৌকা ছাড়ছি না। পরে যাত্রীদের হয়রানির কথা বিবেচনা করে প্রশাসন কয়েকটি ট্রলার চলাচলের অনুমতি দেন।

তবে এ ব্যাপারে উপজেলা প্রশাসন বলেছেন, আগামীকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে পুনরায় নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *