কাজী জোবায়ের আহমেদ : করোনা ভাইরাস প্রতিরোধে ও সচেতন করতে ঢাকা জেলা (দক্ষিণ) ছাত্রলীগ এর আয়োজন ঢাকার নবাবগঞ্জ ও দোহারের সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক পরামর্শ দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে নবাবগঞ্জ ও দোহার উপজেলা সদরে এ কর্মসূচী পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা (দক্ষিণ) ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দীন সোহাগ, ঢাকা জেলা পরিষদের সদস্য ও নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এসএম সাইফুল ইসলাম, ঢাকা জেলা ছাত্রলীগ নেতা তাপস সাহা, মিঠুন সূত্রধর, নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান রানা, সাধারণ সম্পাদক সাইফুল বারী শান্ত, দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক উদয় হুসাইন, সহ-সভাপতি শাকিল আহমেদ, জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি পান্নু চোকদার, দোহার নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।
