করোনায় বন্ধ হবার পর বিমানের প্রথম ফ্লাইট লন্ডন

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বন্ধ হওয়ার প্রায় তিন মাস পর আন্তর্জাতিক রুটে ফ্লাই করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রোববার (২১ জুন) বেলা ১১টা ৪০ মিনিটে বিমানের প্রথম আন্তর্জাতিক ফ্লাইটটি যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, লন্ডনের ফ্লাইটের শিডিউল সময় বেলা সকাল ১১টা ৪০ মিনিট। বোর্ডিং হওয়ার পর বলা যাবে কতোজন যাত্রী যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *